মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ – DesheBideshe

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ – DesheBideshe

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ – DesheBideshe

ঢাকা, ২ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফোনালাপে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়েছে। এ সময় তিন দেশের প্রতিনিধিরাই বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন।

উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো সজাগ রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এনএন/ ২ মার্চ ২০২৬

Scroll to Top