ইরানে হামলার পর রেজা পাহলভির বার্তা, বললেন চূড়ান্ত বিজয় নিকটে – DesheBideshe

ইরানে হামলার পর রেজা পাহলভির বার্তা, বললেন চূড়ান্ত বিজয় নিকটে – DesheBideshe

ইরানে হামলার পর রেজা পাহলভির বার্তা, বললেন চূড়ান্ত বিজয় নিকটে – DesheBideshe

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ইরানের শেষ শাহের এই সন্তান মন্তব্য করেছেন যে, ইরানে তাদের চূড়ান্ত বিজয়ের সময় এখন সন্নিকটে।

শনিবার এক বিবৃতিতে তিনি ইরানি জনগণের উদ্দেশে বার্তা দেন। রেজা পাহলভি বলেন, সামনে ভালো মুহূর্ত অপেক্ষা করছে। ইরানের সাহসী মানুষদের সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অবশেষে বাস্তবায়িত হয়েছে।

তিনি এই হামলাকে একটি মানবিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন। তাঁর মতে এই অভিযানের মূল লক্ষ্য হলো ইসলামিক প্রজাতন্ত্র এবং এর অত্যাচারী ও রক্তপিপাসু বাহিনীকে প্রতিহত করা, সাধারণ মানুষের ক্ষতি করা নয়। যুক্তরাষ্ট্রের সহায়তা এলেও চূড়ান্ত বিজয় ইরানিদের হাতেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেন তিনি।

পাহলভি বলেন, ইরানিদেরই এর সমাপ্তি টানতে হবে এবং রাজপথে নেমে আসার সময় হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, তাদের কাজ কোনো সরকারকে রক্ষা করা নয়, বরং জনগণকে রক্ষা করা। তিনি নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়ে ক্ষমতার নিরাপদ হস্তান্তরে সহায়তার আহ্বান জানান। অন্যথায় খামেনি এবং তার সরকারের পতনের সঙ্গে তারাও ডুবে যাবে বলে সতর্ক করেন রেজা পাহলভি।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই নেতা উপযুক্ত সময়ে তাঁর নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে রাস্তায় নামার প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top