সাগর জাহানের পরিচালনায় ঈদে মোশাররফ করিমের নতুন দুই নাটক – DesheBideshe

সাগর জাহানের পরিচালনায় ঈদে মোশাররফ করিমের নতুন দুই নাটক – DesheBideshe

সাগর জাহানের পরিচালনায় ঈদে মোশাররফ করিমের নতুন দুই নাটক – DesheBideshe

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – আসন্ন রোজার ঈদকে সামনে রেখে নির্মাতা সাগর জাহানের পরিচালনায় দুটি নতুন নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’ শিরোনামের নাটক দুটিতে মোশাররফের বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেত্রী আইশা খান।

আশরাফুল চঞ্চলের রচনায় ‘সদা সত্য বলিব’ নাটকে একজন সহজ সরল মানুষের সঙ্গে প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি ঈদের সময় এনটিভির পর্দায় প্রচারিত হবে। অন্যদিকে অর্ক মোস্তফার রচনায় হাস্যরসাত্মক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘আদু ভাই’ নাটকটি। এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটক দুটি প্রসঙ্গে মোশাররফ করিম জানান যে দীর্ঘ দিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত। কাজের সময় পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে এবং তিনি নিজেও বেশ তৃপ্ত। মোশাররফ করিম আশাবাদ ব্যক্ত করেন যে নাটকগুলো প্রচারে আসলে দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য যে সাগর জাহান ও মোশাররফ করিম জুটি এর আগে ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’ ও ‘মাহিন’ সহ একাধিক জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top