মোবাইল না পেয়ে বিদ্যুতের খুঁটিতে কিশোর, ২ ঘণ্টা পর উদ্ধার – DesheBideshe

মোবাইল না পেয়ে বিদ্যুতের খুঁটিতে কিশোর, ২ ঘণ্টা পর উদ্ধার – DesheBideshe

মোবাইল না পেয়ে বিদ্যুতের খুঁটিতে কিশোর, ২ ঘণ্টা পর উদ্ধার – DesheBideshe

রাজশাহী, ২৭ ফেব্রুয়ারি – রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে পল্লী বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক বাকপ্রতিবন্ধী কিশোর।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের আলুর জমির মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ওই কিশোরের নাম সুমন হোসেন এবং সে একই এলাকার মাহাতাব হোসেনের ছেলে।

সুমন দীর্ঘদিন ধরেই পরিবারের কাছে একটি মোবাইল ফোনের আবদার করে আসছিল। বাবা মাহাতাব হোসেন জানান যে ছেলেকে আজ দেব কাল দেব বলে ফোন কিনে দেওয়া হয়নি। এর জেরে শুক্রবার সকালে কাউকে কিছু না জানিয়ে সুমন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং গ্রামের মাঠে অবস্থিত হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির মগডালে উঠে বসে থাকে।

বিষয়টি স্থানীয় কৃষক ও গ্রামবাসীর নজরে এলে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফোন কিনে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনেন।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top