অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রাণের উৎসর অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই বইমেলা রাষ্ট্রভাষা আন্দোলন ও বাংলাকে রাষ্ট্রভাষা করার স্মারক। তরুণ প্রজন্মের বই পড়ার অভ্যাস বাড়ানোর উদ্যোগ নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। আগামীতে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের সুযোগ রয়েছে মন্তব্য করে বাংলা ভাষাকে জাতিসংঘের স্বীকৃত ভাষা হিসেবে ঘোষণার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Scroll to Top