বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, গত বছর এ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ছিল ২৯২ জন। এর মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ১১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১৪ জন। বৃত্তি পেয়েছে ৬৮ জন। সদর উপজেলায় বৃত্তি পেয়েছে ৪৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ১১৫ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ২৪৮ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা আনন্দ উদ্যাপন করছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের সঙ্গে উপস্থিত আছেন।
মেধা বৃত্তি পাওয়া জেরিন আক্তার, সাফওয়াত তাহালা, মোহনা আক্তার, আয়েশা তোফা, লুবাবা মাহফুজাহ বলে, বিশেষ ক্লাস, সংক্ষিপ্ত সাজেশন ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এই ফলাফল এসেছে। শিক্ষকদের অনুপ্রেরণার কারণে তাদের মন থেকে পরীক্ষার আতঙ্ক ও অস্থিরতা দূর হয়েছে। শিক্ষকেরা সব সময় সাহস জুগিয়েছেন। তারা এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সবার দোয়া চান।



