রাষ্ট্রপতির অপসারণ চেয়ে আইনি নোটিশ, শপথ ভঙ্গের অভিযোগ – DesheBideshe

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে আইনি নোটিশ, শপথ ভঙ্গের অভিযোগ – DesheBideshe

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে আইনি নোটিশ, শপথ ভঙ্গের অভিযোগ – DesheBideshe

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে এবং তা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এই নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে জুলাই বিপ্লবকে অসম্মান করে বক্তব্য দেয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভেঙেছেন। তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করানোর আহ্বান জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top