গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এর বৈঠকে ৭শ’ কোটি ডলার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে প্রথম বৈঠকে এ’কথা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ৯টি দেশ তহবিলে অর্থ দেবে এবং যুক্তরাষ্ট্র দেবে ১০ বিলিয়ন ডলার সহায়তা। ৫টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে রাজি হয়েছে বলেও জানান তিনি। এদিকে, ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের হাতে আসা নথিতে জানা গেছে, পুনর্গঠনের আড়ালে গাজায় বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে।



