রমজান মাসে নতুন সময়সূচিতে চলছে ব্যাংক লেনদেন | চ্যানেল আই অনলাইন

রমজান মাসে নতুন সময়সূচিতে চলছে ব্যাংক লেনদেন | চ্যানেল আই অনলাইন

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে নতুন সূচি অনুযায়ী, গ্রাহকরা সকাল ৯টা ৩০মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। এই সময়ের পর ব্যাংকগুলো গ্রাহক লেনদেন বন্ধ রাখলেও, আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ও আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে হবে।

শেয়ারবাজারেও রমজান মাসে সময়সূচি পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ পর্যন্ত বিরতি থাকবে।

Scroll to Top