গোয়ালন্দে পদ্মায় অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ – DesheBideshe

গোয়ালন্দে পদ্মায় অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ – DesheBideshe

গোয়ালন্দে পদ্মায় অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ – DesheBideshe

রাজবাড়ী, ১৬ ফেব্রুয়ারি – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

এ সময় তারা নদীর কলাবাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। পাশাপাশি ৩০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশসহ শাহ আলম শেখ নামের এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তরুণ ওই উপজেলার হিরু শেখের ছেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত পদ্মায় এই অভিযান চলমান রয়েছে। আটক জেলেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top