তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে ড. নাসিমুল গনি বলেন, “চেষ্টা করবো সবকিছু যথাযথ নিয়ম অনুযায়ী করার। সকল দায়িত্ব চ্যালেঞ্জের, তবে আমরা তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছি।”
তিনি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ শপথ অনুষ্ঠান (সংসদ সদস্য, সংবিধান সংস্কার পরিষদ ও মন্ত্রিসভার শপথ) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ড. নাসিমুল গনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।




