পদত্যাগ করে দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা: সাংবাদিক জুলকারনাইন – DesheBideshe

পদত্যাগ করে দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা: সাংবাদিক জুলকারনাইন – DesheBideshe

পদত্যাগ করে দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা: সাংবাদিক জুলকারনাইন – DesheBideshe

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সোমবার পদত্যাগ করে দেশ ছাড়ছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তবে তিনি ওই দুই উপদেষ্টার নাম বা পরিচয় সুনির্দিষ্টভাবে প্রকাশ করেননি। সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য সামনে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি উল্লেখ করেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। তাঁদের একজন দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

জুলকারনাইন সায়ের খান তাঁর পোস্টে আরও মন্তব্য করেন যে যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব‍্যতীত এই ব্যক্তিদের দেশ ত‍্যাগ করতে দেওয়া উচিত হবে না। এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেন। তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করার পর ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেছিলেন।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top