নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান – DesheBideshe

নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান – DesheBideshe

নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান – DesheBideshe

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে দলটি আপসহীন থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।

জামায়াত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে তারেক রহমান তার আবাসিক কার্যালয়ে এসেছিলেন যা রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

ডা. শফিকুর রহমান জানান, তিনি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। ১১ দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনায় তারেক রহমান আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াত আমির আরও স্পষ্ট করেন যে সরকারের জনকল্যাণমূলক কাজে তাদের সমর্থন থাকবে। কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে সেখানেই তারা সোচ্চার থাকবেন। তাদের উদ্দেশ্য সংঘাত বা বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ ও সংশোধন।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top