মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন | চ্যানেল আই অনলাইন

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন | চ্যানেল আই অনলাইন

মন্ত্রিপরিষদ সচিবের শূন্য পদে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া। সম্প্রতি সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। পাশাপাশি তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসনের শীর্ষ এই পদে সাময়িক দায়িত্ব দেওয়া হলো মো. সিরাজ উদ্দিন মিয়াকে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এখন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Scroll to Top