খেলাফতের হানজালাসহ আর যাঁরা সবচেয়ে কম ব্যবধানে জয়ী

খেলাফতের হানজালাসহ আর যাঁরা সবচেয়ে কম ব্যবধানে জয়ী

মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদে বসতে চলেছেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন মাদারীপুর–১ আসনে। তাঁর কাছে অল্প ভোটে হারেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতেই জয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ছিল সবচেয়ে কম। ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, কয়েক শ থেকে এক হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাঁচজন।

সাইদ উদ্দিন হানজালার পর আরও যে চারজন সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, তাঁরা হলেন—সিরাজগঞ্জ–৪ আসনের জামায়াতের প্রার্থী মো. রফিকুল ইসলাম খান, কক্সবাজার–৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে বিএনপির প্রার্থী মো. আবদুল মান্নান।

Scroll to Top