ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ে নিউইয়র্কে বিএনপির বিজয় শোভাযাত্রা – DesheBideshe

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ে নিউইয়র্কে বিএনপির বিজয় শোভাযাত্রা – DesheBideshe

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ে নিউইয়র্কে বিএনপির বিজয় শোভাযাত্রা – DesheBideshe

নিউইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি জোটের বিশাল বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত দলীয় নেতা-কর্মীরা।

এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি নবান্ন পার্টি হলে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, এই নির্বাচনের অবিস্মরণীয় ফলাফলের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তীব্র শীতের মধ্যেও এই বিজয় উদযাপন ও দলের অগ্রযাত্রা অব্যাহত রাখার যে প্রত্যয় নেতা-কর্মীরা দেখিয়েছেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন বিজয়ী সকলকে শুভেচ্ছা জানান। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আজম, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, এবাদ চৌধুরী, সরোয়ার খান বাবু, মাহমুদ হাসান, গোলাম এন মুকুট, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, আতিকুল হক আহাদ, মাজহারুল ইসলাম জনি, শওকত আলী, নূরে আলম ও ফয়সাল আহমেদ প্রমুখ।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top