নির্বাচিত এমপিদের অভিনন্দন ও কারচুপির অভিযোগ তদন্তের দাবি আসিফ মাহমুদের – DesheBideshe

নির্বাচিত এমপিদের অভিনন্দন ও কারচুপির অভিযোগ তদন্তের দাবি আসিফ মাহমুদের – DesheBideshe

নির্বাচিত এমপিদের অভিনন্দন ও কারচুপির অভিযোগ তদন্তের দাবি আসিফ মাহমুদের – DesheBideshe

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সুষ্ঠু প্রক্রিয়ায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন বার্তা জানান। একই পোস্টে তিনি নির্বাচনের ফলাফল নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়েও আলোকপাত করেছেন। যেসব আসনে ভোট কারচুপি এবং ফলাফল পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ উঠেছে, সেগুলোর ক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ তার বার্তায় উল্লেখ করেন যে, বিতর্কিত আসনগুলোর অভিযোগ দ্রুত তদন্ত করে তা নিষ্পত্তি করা একান্ত প্রয়োজন।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Scroll to Top