কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নের পর দিন হামলাকারীরকে পিটিয়ে মারল জনতা

কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নের পর দিন হামলাকারীরকে পিটিয়ে মারল জনতা

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীলরতন সরকার প্রথম আলোকে বলেন, আবুল বাশার নামে ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁর কপালে, কানে ও ডান পায়ে মারাত্মক জখম ছিল। তাঁর দুই চোখই খুঁচিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অশিত কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top