
মানিকগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে ১৮১টি আসনে জয়লাভ করেছে দলটি।
এই বিজয়ের মিছিলে শামিল হয়েছেন বিএনপির ছয়জন নারী প্রার্থী যারা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় প্রতীকে নির্বাচিত নারী সাংসদরা হলেন মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সিলেট ২ আসনে তাহসিনা রুশদীর লুনা।
এছাড়া ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল জয়লাভ করেছেন। নির্বাচনে নারী প্রার্থীদের এই সাফল্যকে রাজনীতির মাঠে দলের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





