জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত | চ্যানেল আই অনলাইন

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত | চ্যানেল আই অনলাইন

জিততে পারলেন না জামায়াতে ইসলামীর একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। খুলনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খানের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি।

বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফল থেকে জানা যায়, এই আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ১২০০৯২ ভোট এবং জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯৬৫৮। দুজনের ভোটের ব্যবধান ৫০ হাজার ৪৩৪।

ইসলামপন্থি দল হলেও খুলনায় হিন্দু ধর্মাবলম্বী একজন প্রার্থী মনোনয়ন দিয়ে ‘উদারনীতির’ প্রমাণ রাখতে চেয়েছিল জামায়াত।

তবে মাঠের চিত্র ভিন্ন। ভোটাররা বলছেন, ধর্মীয় পরিচয় নয়, বরং এলাকায় পানির সমস্যাসহ নানা সংকট যারা সমাধান করবেন বলে মনে হবে, মূলত তাকেই ভোট দেবেন তারা এবং ব্যালটের মাধ্যমে সেটাই প্রমাণ করেছে তারা।

খুলনার ছয়টি আসনের মধ্যে দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা -১ আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল বিগত সময়ে। এমনকি স্বাধীনতার পর বেশিরভাগ সময়ই এই আসনে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Scroll to Top