জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু | চ্যানেল আই অনলাইন

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন।

এখন পর্যন্ত মোট ১৬১ ভোট কেন্দ্রের মধ্যে ৫৬ কেন্দ্রের ফলাফল অনুযায়ী আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ) ৫৪২৭৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফখরুদ্দিন মানিক (দাঁড়িপাল্লা) ৩৮৩২৬ ভোট পেয়েছেন।

ফেনী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২২৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এই আসনে মোট ১৬১টি ভোট কেন্দ্র ও ৯১৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

Scroll to Top