ফলাফল ঘোষণার আগেই নুরকে বিজয়ী উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিনন্দন

ফলাফল ঘোষণার আগেই নুরকে বিজয়ী উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিনন্দন

ফলাফল ঘোষণার আগেই নুরকে বিজয়ী উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিনন্দন

পটুয়াখালী-৩, ১২ ফেব্রুয়ারি – পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে বিজয়ী ঘোষণা করে অভিনন্দন জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নুরের প্রতিদ্বন্দ্বী বিষয়টি উল্লেখ করেন। ওই পোস্টে হাসান মামুন লেখেন, অভিনন্দন ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।

এদিকে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে মাত্র দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে নুরুল হক নুরের ট্রাক প্রতীক পেয়েছে ১২৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীক পেয়েছে ১২৯৩ ভোট। আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফলের আগেই প্রতিদ্বন্দ্বীর এমন বার্তা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফলাফল ঘোষণার আগেই নুরকে বিজয়ী উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিনন্দন first appeared on DesheBideshe.

Scroll to Top