গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতঙ্ক – DesheBideshe

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতঙ্ক – DesheBideshe

গোপালগঞ্জ ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতঙ্ক – DesheBideshe

গোপালগঞ্জ, ১০ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টা ২৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র সামনে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top