২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, দেশে ২২ লাখ টন খাদ্য মজুদ আছে। যা প্রয়োজনের চেয়ে বেশি। এএমএস, রেশনিং সহ নানা কার্যক্রম চলমান থাকবে। যিনি আসবেন তার জন্য চাপ হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক সংস্কার করতে পারিনি। সংশ্লিষ্টদের সহায়তা পাইনি। এই দায় অবশ্যই আমার। তবে তিক্ততা সৃষ্টি করতে চাই না।

খাদ্য উপদেষ্টা বলেন, বাজার স্থিতিশীল অবস্থায় রাখতে যা যা করণীয় সব করেছি। আমার সম্পদের হিসাব আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে যে সুযোগ পেয়েছি, সর্বোচ্চ চেষ্টা করেছি সেই অনুযায়ী কাজ করার। বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থতা আছে, এর দায়ভার আমার।

Scroll to Top