খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম – DesheBideshe

খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম – DesheBideshe

খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম – DesheBideshe

খাগড়াছড়ি, ৯ ফেব্রুয়ারি – খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের তিনটি অত্যন্ত দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের হেলিপ্যাড থেকে প্রথমে দুর্গম শুকনাছড়ি কেন্দ্রের উদ্দেশ্যে হেলিকপ্টারটি উড্ডয়ন করে।

এরপর পর্যায়ক্রমে লক্ষীছড়ি উপজেলার ফুত্যাছড়ি এবং দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রেও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার চরম প্রতিকূলতার কারণে এই তিনটি কেন্দ্রকে জেলার সবচেয়ে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানিয়েছেন যে কেবল ব্যালট বাক্স বা সরঞ্জাম নয় বরং সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও হেলিকপ্টারে করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী র্যাব ও বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন এবং জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে স্থানীয় নির্বাচন প্রশাসন।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top