একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির | চ্যানেল আই অনলাইন

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল নির্বাচনের আগেই হারার ভয়ে ভীত হয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢাকা ১৩ আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পরে নাই, তারা জেগে আছে। তারা যেকোন ষড়যন্ত্র রুখে দিবে। আমলাদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, নির্বাচনে পক্ষতাতিত্ত্ব করলে অতীতে ক্ষমা করা হলেও ভবিষ্যতে আর ক্ষমা করা হবে না।

এদিকে মোহাম্মদপুরকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত করার কথা বলছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। অন্যথায় নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে নেতারা বলেন, আবার যদি কেউ দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে তা রুখে দেবে জনগণ।

Scroll to Top