জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিটির দাখিল করা প্রতিবেদনের বেতনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য নতুন একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুপারিশ প্রণয়েন গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরও আটজন। তাঁরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।



