রাশিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত – DesheBideshe

রাশিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত – DesheBideshe

রাশিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত – DesheBideshe

মস্কো, ৮ ফেব্রুয়ারি – রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত চারজন ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন।

মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও রুশ তদন্তকারী কর্মকর্তারা রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয় যে রাশিয়ার উফা শহরে এই দুর্ভাগ্যজনক হামলার ঘটনাটি ঘটে। সেখানে চার ভারতীয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রুশ তদন্তকারী কর্মকর্তাদের মতে ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি হাতে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তদন্তকারীরা জানান যে মস্কো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত উফা শহরের একটি ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ছাড়াও পুলিশ সদস্যরাও আহত হয়েছেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়ার তদন্ত কমিটি। পুলিশের দাবি অনুযায়ী শিক্ষার্থীদের একজনের আচরণগত সমস্যার বিষয়ে কর্মকর্তারা অবগত থাকলেও তারা কোনো আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেননি।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top