রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে এনসিপি।
বিটিভি সূত্রে জানা যায়, চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।

Scroll to Top