রাজশাহী নগরীর যেসব এলাকায় রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না – DesheBideshe

রাজশাহী নগরীর যেসব এলাকায় রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না – DesheBideshe

রাজশাহী নগরীর যেসব এলাকায় রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না – DesheBideshe

রাজশাহী, ৭ ফেব্রুয়ারি – গাছপালার শাখা প্রশাখা কাটার প্রয়োজনে রবিবার রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সকাল থেকে শুরু করে প্রায় ৬ ঘণ্টা নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি বা নেসকো। নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভ্রাটের বিস্তারিত সময়সূচি ও এলাকা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ১১ ও ০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার ডালপালা কর্তনের জরুরি কাজের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে। নির্ধারিত এলাকাগুলোর মধ্যে রয়েছে পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপড়া ও আমবাগান এলাকা।

এছাড়াও ভদ্রা, উপর ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড় এবং মুন্নাফের মোড় ও এর আশপাশের এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top