শনিবার পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০টি দলের অংশগ্রহণে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে প্রথম আসরের রানার্স-আপ পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
এবারের আসরে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপের সহ-আয়োজক দেশ ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষপর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। সেই জের ধরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলাতে অস্বকৃতি জানায় পাকিস্তান তাতেই বিশাল ক্ষতি মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কমেছে বিশ্বকাপের টিকিট বিক্রিও।
এদিকে প্রথমবারের মতো ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। চার গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে মোট ২০ দল। প্রত্যেক গ্রুপে থাকছে চারটি করে দল।
‘এ’ গ্রুপে রয়েছে : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।
‘সি’ গ্রুপে: স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
‘ডি’ গ্রুপে : সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলবে। সুপার এইটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। প্রত্যক গ্রুপের শীর্ষ দুদল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট পর্ব। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। ভারতে পাঁচটি ও শ্রীলঙ্কায় তিনটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে।
২০০৭ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয় টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর। এখন পর্যন্ত হওয়া ৯টি আসরের মধ্যে সর্বোচ্চ দুবার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারত। একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।



