বিএনপি ক্ষমতায় এলে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা হবে: আসলাম চৌধুরী

বিএনপি ক্ষমতায় এলে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা হবে: আসলাম চৌধুরী

 

 

 

বিএনপি ক্ষমতায় এলে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা হবে: আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪, ২ ফেব্রুয়ারি – চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির প্রাণ বা চালিকাশক্তি হিসেবে কলকারখানা স্থাপন করা উন্নয়নের প্রথম শর্ত। তবে শিল্প এলাকা হিসেবে গড়ে ওঠা যেকোনো অঞ্চলকে সুপরিকল্পিতভাবে সাজানো না হলে পরিবেশ চরম বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

তিনি উল্লেখ করেন, যদি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শিল্প বা কলকারখানা গড়ে তোলা যায়, তবে একদিকে যেমন পরিবেশ রক্ষা পায়, অন্যদিকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাও অব্যাহত থাকে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পনীতির আলোকে নতুন নতুন কলকারখানা স্থাপন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আসলাম চৌধুরী আরও বলেন, সীতাকুণ্ডের কুমিরা একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রচুর কলকারখানা এবং জাহাজভাঙা শিল্পের ইয়ার্ড রয়েছে, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। বেকারত্ব দূরীকরণে এসব কারখানার অবদান অনস্বীকার্য এবং তা আমাদের শিল্পাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তিনি সতর্ক করে বলেন, বিদ্যমান কারখানা পরিচালনা এবং নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে যাতে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়টি অত্যন্ত সচেতনতার সঙ্গে খেয়াল রাখতে হবে। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে কাজী মহিউদ্দিন, আনোয়ারুল আযম মুকুল, শামসুদৌহা, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, জহির উদ্দিন বাবলু এবং জানে আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। কুমিরা ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে জনসংযোগ করেন।

এ এম/ ২ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিএনপি ক্ষমতায় এলে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা হবে: আসলাম চৌধুরী first appeared on DesheBideshe.

Scroll to Top