‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’ | চ্যানেল আই অনলাইন

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’ | চ্যানেল আই অনলাইন

জামায়াত আমীরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর আবার ফেরত পাওয়া রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (২ ফেব্রুয়ারি) সোমবার রাজধানীর নয়াপল্টনে এক বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি দাবি করেন, জামায়াত মেয়েদের লেখাপড়া বন্ধ করে ঘরে বসিয়ে রাখতে চায় এবং নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পশ্চাৎপদ ও বিপজ্জনক। নারীদের নিয়ে যেসব অশালীন মন্তব্য প্রকাশ পেয়েছে, তা জামায়াতের মানসিকতারই প্রতিফলন।

নারীদের নিয়ে জামায়াতের কুরুচিপূর্ণ ও অশোভন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে দেশের নারীসমাজ চরম বিপদের মুখে পড়বে এবং প্রথমেই নারীর অধিকার সংকুচিত করা হবে।

বিএনপির এই নেতা বলেন, মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছেন, নারীদের প্রতি অশোভন উক্তি যৌন বিকৃতির লক্ষণ। জামায়াতের বক্তব্য সেই বিকৃত মানসিকতারই ইঙ্গিত দেয়।

তিনি জামায়াতের রাজনৈতিক চরিত্রকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে বলেন, দলটি স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী। জামায়াতের স্বভাব অনেকটা ফ্যাসিবাদের মতো। তারা মানুষের স্বাধীনতা ও অধিকার বিশ্বাস করে না।

রিজভী তার বক্তব্যে নারীদের প্রতি সম্মান ও সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় গিয়ে নারীদের মৌলিক অধিকার হরণ করতে চায়, তবে তা কখনোই মেনে নেওয়া হবে না।

Scroll to Top