দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাত হচ্ছে। তাঁর নির্বাচনী এলাকায় সংঘাতের শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘প্রচারের আর ১২ দিন সময় আছে, এখন পরিস্থিতি উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক। তবে ঢাকা-১৩ আসনে যদি কেউ অন্যায় করতে চান, ১২ ফেব্রুয়ারি যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে চান, তাহলে আমরা চুপচাপ বসে থাকব না। আমরা প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে দৃষ্টি রাখব। তারা যদি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের ভোট কাউকে কারচুপি করে নিয়ে যেতে দেব না।’
তাঁর বিরুদ্ধে ১১–দলীয় জোট মনোনীত প্রার্থী মামুনুল হকের তোলা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, তিনি মুখ খুললেই মিথ্যার ফুলঝুরি বের হয়। এটা অত্যন্ত দুঃখজনক।


