গত বছরের জুনে ইসরায়েলের কয়েক দিনব্যাপী সামরিক হামলা থেকে ইরান ‘মূল্যবান শিক্ষা’ নিয়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচি।
সে সময় যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব হামলা চালায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, ‘১২ দিনের ওই যুদ্ধ থেকে পাওয়া মূল্যবান শিক্ষা আমাদের আরও শক্তিশালী, দ্রুত ও ব্যাপকভাবে জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে দিয়েছে।’
আব্বাস আরাগচির এমন কথার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন।
নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বহর প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত, আগ্রহী ও সক্ষম।
এর আগে গত মঙ্গলবার দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি আশা করছি, তারা (ইরান) সমঝোতায় রাজি হবে।’


