নির্বাচনী সমাবেশে যোগ দিতে ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

নির্বাচনী সমাবেশে যোগ দিতে ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

এছাড়া সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

 

Scroll to Top