সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) জিয়ারত শেষে তিনি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিবেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।

এছাড়া ধারাবাহিক নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান মৌলভীবাজার, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশগুলোতেও বক্তব্য রাখবেন।

দলীয় নেতারা জানান, এসব সমাবেশের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে জনসমর্থন আদায়ের পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।

Scroll to Top