‘নাম দেওয়ার আগে আলাপ করে নেবে না?’

‘নাম দেওয়ার আগে আলাপ করে নেবে না?’

নতুন সার্টিফিকেশন বোর্ড গঠনের এক সপ্তাহও পেরোয়নি, পদত্যাগ করেছেন বোর্ডের অন্যতম সদস্য খিজির হায়াত খান। গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন এই চলচ্চিত্র পরিচালক। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এটি তাঁর দ্বিতীয় দফা পদত্যাগ। তিনি বলেন, বোর্ডে নাম রাখতে তাঁর কোনো সম্মতি নেওয়া হয়নি।

সার্টিফিকেশন বোর্ডের অন্তত তিনজন সদস্য গতকাল প্রথম আলোকে জানান, প্রজ্ঞাপনে নাম দেখার পর বিষয়টি জানতে পেরেছেন তাঁরা। এ বিষয়ে তাঁদের কোনো সম্মতি নেওয়া হয়নি, আলোচনাও করা হয়নি।

Scroll to Top