জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষ হওয়ার পর চাকরি পাওয়া পর্যন্ত ৫ লাখ গ্রাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে।

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে

প্রধান প্রতিশ্রুতিসমূহ:

-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

-ট্যাক্স ও ভ্যাট হ্রাস: দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯% এবং ভ্যাট ১০%

-স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড: এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা একত্রিত

-শিল্প খাত সুবিধা: ৩ বছরের জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ স্থির

-কলকারখানা পুনরায় চালু: পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ও শ্রমিকদের ১০% মালিকানা

-কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা

-শিক্ষা: ১ লাখ শিক্ষার্থীকে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ; প্রতিবছর ১০০ শিক্ষার্থীকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ (হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ)

-নারী শিক্ষার উন্নয়ন: এডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়

-স্বাস্থ্যসেবা: ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল

-মা ও শিশু স্বাস্থ্য: ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় গর্ভধারণ থেকে ২ বছর বয়স পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা

Scroll to Top