গভীর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড – DesheBideshe

গভীর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড – DesheBideshe

গভীর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড – DesheBideshe

কক্সবাজার, ২০ জানুয়ারি – কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬



Scroll to Top