কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে কিংবা বহিস্কার হলে সেই জায়গায় অন্য দলকে নেওয়ার কী মানদণ্ড, তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি স্পোর্ট। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। বাছাইপর্বে ‘পরবর্তী সেরা’ দল স্কটল্যান্ড খেলেছিল তাদের জায়গায়।
কিন্তু ২০২৪ সাল থেকে ২০ দল নিয়ে আয়োজন করা হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ আর বাছাইপর্বে যোগ্যতা নির্ধারণ করা হয় আঞ্চলিক ভিত্তিতে। তাই বিষয়টি আর আগের মতো সরল নেই এবং সম্ভবত আইসিসি এ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিবিসি।



