খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন এপিইউবির নেতারা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন এপিইউবির নেতারা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নেতারা। গতকাল রোববার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি মো. সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে।

১৯৯২ সালে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটায়। তাঁর দূরদর্শী সিদ্ধান্তের ফলে দেশে আজ ৪ লাখের বেশি শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠ্যসূচিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন এবং তা একই সঙ্গে দেশের মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈশ্বিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Scroll to Top