ভোলায় পাখিশুমারিতে এবার টিকি হাঁস বেশি দেখা গেছে

ভোলায় পাখিশুমারিতে এবার টিকি হাঁস বেশি দেখা গেছে

সবচেয়ে বেশি পাখি দেখা গেছে মনপুরার কাছে চর আতুয়ার, ভাসানচরের কাছে জাইজ্জার চর ও আন্ডার চর এলাকায়। চর আতুয়ারে ৬ হাজার ৪৭৯টি, জাইজ্জার চরে ৫ হাজার ৮১৪টি ও আন্ডার চরে ৪ হাজার ৯৮৭টি পাখি গণনা করা হয়েছে। এসব তথ্য থেকে বোঝা যায়, মেঘনা মোহনার কিছু নির্দিষ্ট চর শীতকালীন পরিযায়ী জলচর পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল।

সায়েম ইউ চৌধুরী বলেন, ২০২৫ সালের তুলনায় এ বছর পাখির সংখ্যা কিছুটা বেশি। গত বছর ৪৮টি চরে ৬২ প্রজাতির ৪৬ হাজার ১৫টি পাখি দেখা গিয়েছিল। ২০২৪ সালে ৬২ প্রজাতির ৩৪ হাজার ৩১২টি এবং ২০২৩ সালে ৫৪ হাজার ১৮০টি পাখি গণনা করা হয়। ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ৩৩ হাজার। একসময় এ অঞ্চলে পাখির সংখ্যা লাখ ছাড়িয়ে যেত। চলতি বছর পাখির সংখ্যা বাড়ার পেছনে জরিপ এলাকার বিস্তৃতি ও স্বাভাবিক বার্ষিক ওঠানামা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

শুমারি দল জানায়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে গত ৩৮ বছরে মোটের ওপর ভোলায় আসা পরিযায়ী পাখির সংখ্যা কমেছে।

Scroll to Top