ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের – DesheBideshe

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের – DesheBideshe

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের – DesheBideshe

ঢাকা, ১৭ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল ইসির জন্য ‘রেডলাইন’। ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী কাউকে যদি নির্বাচনে সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপি রাজপথে নামবে এবং আইনি লড়াই শুরু করবে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনী আপিল শুনানি প্রসঙ্গে আসিফ বলেন, কোনোভাবেই নির্বাচন কমিশনকে আগের তিনটি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করে বলেন, অনেকেই দ্বৈত নাগরিক হয়েও ইসিতে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, যা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এনসিপি কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় বিএনপিকেও সমালোচনার মুখে ফেলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক হিসেবে প্রচার করলেও বাস্তবে তারা গণতন্ত্রবিরোধী কার্যক্রমে যুক্ত।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অভিযোগ করেন, বিএনপির একাধিক নেতা ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন এবং রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাতদুষ্টভাবে তাদের মনোনয়ন বৈধ করেছেন। তিনি আরও বলেন, দ্বৈত নাগরিকত্ব বিষয়ে নির্বাচন কমিশন সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। কমিশনের কাজ আইন অনুসরণ করা, ব্যাখ্যা দেওয়া নয়।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬



Scroll to Top