রাঙামাটিতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২

রাঙামাটিতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২

রাঙামাটিতে পিকআপ ভ্যানের দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মগবান ইউনিয়নের রাইন্যাটুগুন রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঠবোঝাই পিকআপটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

নিহত ব্যক্তিরা হলেন সাদেক চাকমা ও শান্তি প্রসাদ চাকমা। এ ঘটনায় বিনয় চাকমা নামের একজন আহত হয়েছেন। তাঁরা সবাই সদর উপজেলার মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা।

Scroll to Top