কেউ গোসল করেন সকালে, কেউবা সারা দিনের কাজের শেষে বাসায় ফিরে গোসল করেন। কারও জন্য আবার দুপুরের সময়টায় গোসল করা সুবিধাজনক। তবে কেউ কেউ মনে করেন, সকালে চুল ধোয়া ঠিক না। আবার রাতে ভেজা চুল নিয়ে অস্বস্তিতেও পড়েন কেউ কেউ। চুল কখন ভেজানো হচ্ছে, কত সময় ধরে ধোয়া হচ্ছে—এসব বিষয় কি আদতে চুলের সুস্থতার জন্য জরুরি? এ প্রসঙ্গে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচির সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।



