বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯২ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯২ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবারও আদালতে জমা দেওয়া হয়নি।

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ দিয়েছেন আদালত। ফলে এ নিয়ে ৯২ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।

মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই তদন্ত প্রতিবেদন আজ আদালতে দাখিল করতে পারেনি।

Scroll to Top