বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যেন কখনোই মতবিভেদ পর্যায়ে না যায়।
নতুন প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, তরুণরা পরিবর্তন ও আশার দিকে তাকিয়ে আছে। নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে। আমরা বিশ্বাস করি, জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে একটি ব্যতিক্রমী অনুরোধও জানান তারেক রহমান। এক সাংবাদিক তাকে ‘মাননীয়’ সম্বোধন করলে তিনি তাৎক্ষণিকভাবে বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।
নিজের দীর্ঘ প্রবাসজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।



