আড়ি পেতে নতুন শব্দ শিখতে পারে কুকুর

আড়ি পেতে নতুন শব্দ শিখতে পারে কুকুর

কুকুর সাধারণত ‘বসো’, ‘থামো’—এ ধরনের নির্দেশসূচক শব্দ মনে রাখতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, একশ্রেণির ‘মেধাবী’ কুকুর এখন কেবল মানুষের কথা আড়ি পেতে শুনেই নতুন নতুন খেলনার নাম শিখে নিচ্ছে। সম্প্রতি এক গবেষণায় কুকুরের এমন বিস্ময়কর বুদ্ধিমত্তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, সারা বিশ্বে মাত্র ৫০টির মতো এমন প্রখর স্মৃতিশক্তিসম্পন্ন কুকুরের সন্ধান পাওয়া গেছে, যারা শত শত খেলনার নাম মনে রাখতে পারে। হাঙ্গেরির ইওটভোস লোরান্ড বিশ্ববিদ্যালয় ও অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভেটেরিনারি মেডিসিনের একদল গবেষক এই সব বিশেষ কুকুরের ওপর গবেষণাটি চালিয়েছেন। গত বৃহস্পতিবার বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্সে এই গবেষণাপত্র প্রকাশিত হয়।

Scroll to Top