২১ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে গড়লেন রেকর্ড

২১ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে গড়লেন রেকর্ড

ওলগা একজন অভিজ্ঞ স্কাইডাইভার। তাঁর ঝুলিতে ১৭ হাজারের বেশিবার আকাশ থেকে লাফিয়ে পড়ার অভিজ্ঞতা রয়েছে। তাই হয়তো মৃত্যুভয় তাঁর ছিল না। তবে তাঁর আগে এত উচ্চতা থেকে ফ্রি-ফল স্কাই ডাইভিংয়ের চেষ্টা কেউ করেননি।

সেদিন ওলগাকে নিয়ে হেলিকপ্টার ২০ হাজার ৯৪৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর সাহসী ওলগা হেলিকপ্টারের দরজা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। তাঁর পায়ে একটি স্কেটবোর্ড বাঁধা ছিল। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার পর তিনি দ্রুতবেগে নিচে নেমে আসতে শুরু করেন।

দুরন্ত গতি আর শক্তিশালী বাতাসের বিপক্ষে স্কেটবোর্ডের ওপর শরীরের ভারসাম্য ধরে রাখতে ওলগাকে রীতিমতো লড়াই করতে হয়েছে।

এভাবে ১২ হাজার ৩৫৬ ফুট পর্যন্ত নেমে আসার পর তিনি সফলভাবে পিঠে থাকা প্যারাস্যুট খুলে পাথুরে পাহাড় আর গাছপালার জটিল সমীকরণ এড়িয়ে নিরাপদে সমতল ভূমিতে নেমে আসেন।

Scroll to Top